Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই ছুটি কার্যকর হবে। ২ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এবং তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই প্রজ্ঞাপনের আলোকে এবং উপাচার্যের নির্বাহী আদেশে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। প্রশাসন আশা করছে, এই ছুটি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।