Web Analytics
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুম্বাই থেকে আসা বিমান দিল্লি বিমানবন্দরে নামার পর পুলিশ আটক করেছে। শনিবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে পুলিশ এগিয়ে আসার সময় বিমানের ভেতর তাঁদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, বিমানটি সকাল ১০টা ১৯ মিনিটে অবতরণের পর বিমানবন্দরে বিপুলসংখ্যক পুলিশকর্মী উপস্থিত হন। পুলিশ আটকের জন্য এগোলে সিজেপি নেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয়। নেতাদের বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেপ্তার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ আশপাশের যাত্রীরাও ঘটনাটি ভিডিও করেন।

দিল্লিতে নামলে আটক হতে পারেন বলে আগে থেকেই আশঙ্কা করেছিলেন অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। শুক্রবার গভীর রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, আটক হলেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ করা যাবে না এবং সরকার এনএসএ বা ইউএপিএ প্রয়োগ করলেও তিনি ভয় পান না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।