Web Analytics
রাশিয়া দাবি করেছে, রোববার সেন্ট পিটার্সবার্গ ও আশপাশের লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ১২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার মধ্যে সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনালে আগুন লাগে এবং শহরের প্রধান পুলকোভো বিমানবন্দরের কার্যক্রম সীমিত করা হয়। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বলেন, বড় পরিসরের ড্রোন হামলা প্রতিহত করার অভিযান চলছিল।

দ্রোজদেনকো জানান, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ বাড়িঘর, গাড়ি ও বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ বলেন, এলাকায় বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল এবং হামলায় তেল টার্মিনালে আগুন লাগে। গত জুনেও টার্মিনালটিতে হামলা হয়েছিল বলে তিনি জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, পুলকোভো বিমানবন্দরে উড়োজাহাজের বহির্গমন ব্যাহত হয়। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ভিকের তথ্য অনুযায়ী, একটি ডেটা সেন্টারও হামলার লক্ষ্য ছিল, তবে এর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলার জবাবে রাশিয়ার ভূখণ্ডে আবার হামলা চালানোর কথা বলার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।