Web Analytics
উত্তর আয়ারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রেখেছে ইতালি। স্তাদিও দি বেরগামোতে অনুষ্ঠিত ইউরোপীয় বাছাইয়ের সেমিফাইনালে সান্দ্রো তোনালি ও মোয়জে কিনের গোলে জয় পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ইতালি পৌঁছে গেছে প্লে-অফ ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়া ওয়েলসকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, ভিক্টর ইয়োকেরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে ইউক্রেনকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে সুইডেন। ম্যাচে ৬, ৫১ ও ৭৩ মিনিটে গোল করেন ইয়োকেরেস, যার মধ্যে শেষটি ছিল পেনাল্টি থেকে। ইউক্রেনের মাতিভি পনমারনেকো শেষ মুহূর্তে একটি গোল করলেও ফলাফল বদলায়নি। এখন ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড, যারা আলবেনিয়াকে ২–১ গোলে হারিয়েছে।

অন্য ম্যাচে কসোভো ৪–৩ গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে তুরস্কের বিপক্ষে। ডেনমার্ক ৪–০ গোলে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে ফাইনালে খেলবে চেক রিপাবলিক বা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।