Web Analytics
সরকার অনুমতি দিলে যেখানে প্রয়োজন সেখানে ক্রসফায়ার করা হবে—পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বক্তব্য চাকরিবিধি লঙ্ঘন করেছে এবং সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী।

জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। তিনি বলেন, ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ওই মন্তব্য করেন।

জামায়াত নেতা অভিযোগ করেন, বক্তব্যটি দেশে ভয়ের সংস্কৃতিতে ফেরার ইঙ্গিত দেয় এবং অতীতে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার ও গুমের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করে। তিনি আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে নাগরিকদের জীবনকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।