Web Analytics
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে এবং দ্রুতই নিয়োগ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নে সম্মিলিত ইসলামী ব্যাংককে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা জানতে চাওয়া হয়।

মন্ত্রী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫ অনুযায়ী রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। ইতিমধ্যে সরকার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ দিয়েছে এবং চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। এমডি নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি আরও জানান, নতুন পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুত কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও চাকরি প্রবিধানমালা প্রস্তুত, আইটি ও সিবিএস একীভূতকরণ, জনবল ও শাখা একীভূতকরণ এবং কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার ও চিফ টেকনোলজি অফিসার নিয়োগ প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।