Web Analytics
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দাবি করা হয়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসার নয়, বরং সাভারে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। ওই অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদ ও তার তিন সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। ভিডিওটি ৯ ফেব্রুয়ারি একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং একই ঘটনার প্রতিবেদন দ্য ডেইলি ক্যাম্পাসেও পাওয়া যায়।

মূলধারার কোনো সংবাদমাধ্যমে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের তথ্য পাওয়া যায়নি। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।