Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানাজা উপলক্ষে ইরানের সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, জানাজায় অংশ নিতে আসা বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকাজুড়ে উপস্থিতি বাড়িয়েছে যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

আকরামিনিয়া জানান, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের আকাশসীমায় নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন এবং চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।