Web Analytics
লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭২ বাংলাদেশি দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দেশে ফিরছেন। তাঁদের মধ্যে ১৮ জন অসুস্থ। বুধবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মিসরাতা শহর থেকে লিবিয়ার বেসরকারি উড়োজাহাজ সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ১৭২ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দূতাবাস বলেছে, ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে থাকা এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে মিসরাতায় সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ।

দেশে ফেরার আগে ব্রিফিংয়ে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতির বিষয়ে তাঁদের সচেতন করেন। মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন এড়িয়ে চলারও সতর্কতা দেন তিনি। দূতাবাস জানিয়েছে, বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত ফেরাতে আইওএমের সঙ্গে সমন্বয় চলছে। মঙ্গলবার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফেরেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।