Web Analytics
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করা হয়। বুধবার রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।

ঘটনার পর এ্যানি বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, উদ্ধার করা টাকা কেন্দ্রভিত্তিক ফি বাবদ ব্যবহারের জন্য ছিল। তিনি জানান, কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করে আদালতের মাধ্যমে টাকা মুক্ত করেছে। এ্যানি দাবি করেন, এ বিষয়ে প্রচারিত সংবাদ বিভ্রান্তিকর এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি জনগণকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়ে এসব সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান।

Card image

Related Videos

logo
No data found yet!