Web Analytics
রাষ্ট্রপতি নিযুক্ত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক ট্রাস্টি বোর্ডের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। ২০২৬ সালের ৭ জুলাই দায়িত্ব নেওয়া প্রশাসক টিম রোববার জানায়, আর্থিক গরমিল, সম্পদ তসরুপ ও প্রশাসনিক অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কো-অর্ডিনেটর মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ববর্তী বোর্ডের আরজেএসসিতে নিবন্ধন ছিল না এবং জালিয়াতির অভিযোগ রয়েছে। তদন্তে শ্যামলীর ৩০ কোটি টাকার সম্পদ তসরুপ, মিরপুর-২ এ ১০ তলা ভবনসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ধরা পড়ে। কর, ভ্যাট, ভর্তি ও সার্টিফিকেট বাণিজ্য, নিয়োগে পক্ষপাতিত্ব এবং প্রশাসনিক সিদ্ধান্তে আইনি প্রক্রিয়া না মানার অভিযোগও পাওয়া গেছে।

দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিএফআইইউ ও সিআইডিকে স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। প্রশাসকরা বিশ্বাস করেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার এবং নতুন ট্রাস্টি বোর্ড গঠন সম্ভব হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।