Web Analytics
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতির বরাতে বলা হয়, সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় ‘উন্নত প্রযুক্তির’ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানি বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন শত্রুর’ বলে উল্লেখ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ আখ্যা দেওয়া হয়েছে। কেশম ইরানের বৃহত্তম দ্বীপ এবং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে অবস্থিত। হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ওয়াশিংটনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইরান এর আগে কেশম দ্বীপ ও আশপাশের জলসীমার আকাশে মার্কিন ড্রোন প্রতিহত করার একাধিক দাবি করেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুনে সমন্বিত শান্তিচুক্তি নিয়ে সমঝোতা স্মারক সই হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।