Web Analytics
ইউরোপের আপত্তি উপেক্ষা করে আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন। মস্কোকে আবার বিশ্ব কূটনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই আমন্ত্রণ দেওয়া হয়েছে।

রুবিও বলেন, এই সম্মেলন পুতিনের জন্য শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নয়, বিশ্বের অন্য নেতাদের সঙ্গেও আলোচনার সুযোগ হবে। তিনি আশা করেন, পুতিন আমন্ত্রণ গ্রহণ করবেন। তবে পুতিন সম্মেলনে যোগ দেবেন কি না, এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পুতিন অংশ নিলে ২০১৯ সালের পর এটিই হবে জি২০ সম্মেলনে তার প্রথম সশরীর অংশগ্রহণ।

ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বুধবার রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে অন্তত দুজন নিহত এবং প্রধান অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা থেকে বিরত থাকতে চাপ দিয়েছেন। চলতি মাসের শুরুতে ঘোষিত জ্বালানিসংক্রান্ত যুদ্ধবিরতির পরও দুই পক্ষ একে অপরের জ্বালানি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।