Web Analytics
কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের কাছ থেকে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সিয়াম হাসান অক্ষয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ৩ নভেম্বর ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্য দুই গ্রেপ্তার ব্যক্তি হলেন শাহরুখ ও হিমেল মিয়া, দুজনেরই বয়স ২৭ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে নিকলী সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শাকিল নামে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। খবর পেয়ে সিয়াম হাসান অক্ষয় ও তাঁর সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে ঘেরাও করেন বলে অভিযোগ। একপর্যায়ে তাঁরা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে আটক শাকিলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় নিকলী থানার উপপরিদর্শক তুষার বাদী হয়ে অক্ষয়সহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, মাদক, ইভ টিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।