Web Analytics
ফ্রান্সে টানা দ্বিতীয় সপ্তাহান্তে শনিবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ এতে অংশ নেন, যার মধ্যে প্যারিসে ছিলেন প্রায় ১ লাখ ১০ হাজার। তবে ট্রেড ইউনিয়নগুলোর হিসাব অনুযায়ী, অংশগ্রহণকারী ছিল প্রায় ৮ লাখ। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থানের সুযোগ এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে এই আন্দোলন চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, অধিকাংশ মিছিল শান্তিপূর্ণ ছিল, যদিও কয়েকটি স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট হয়েছে। দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে আটক করা হয়েছে; আগের সপ্তাহান্তে আটক হয়েছিল ৩৮৫ জন। প্যারিসে মিছিল শেষে কয়েক হাজার বিক্ষোভকারী পুলিশের মুখোমুখি হলে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। মার্সেইয়ে পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ এবং দোকানে লুটপাটের খবর পাওয়া গেছে।

বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন ছিল। নুনেজ জানান, গত সপ্তাহের তুলনায় ভাঙচুর ও লুটপাট কম হয়েছে এবং এবার সরকারি স্থাপনায় হামলা হয়নি। লা ফ্রঁস ইনসুমিজের নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দাবিগুলোতে সাড়া না দিলে সিজিটি ইউনিয়নের ডাকা ৫ নভেম্বরের সাধারণ ধর্মঘট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।