Web Analytics
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া চীন ও উত্তর কোরিয়ার যাত্রীবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। বেইজিং ও দানডংয়ের সরকারি টিকিট বিক্রয়কেন্দ্রের তথ্যের ভিত্তিতে ভ্রমণ পরিচালনাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম পর্যায়ে এই ট্রেনসেবা শুধুমাত্র চীনা নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে যারা উত্তর কোরিয়ায় কাজ করছেন বা পড়াশোনা করছেন। এছাড়া বিদেশে কর্মরত, শিক্ষার্থী বা পরিবার পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রার সুযোগও থাকবে, তবে আপাতত পর্যটকরা টিকিট কিনতে পারবেন না।

ইউরোপভিত্তিক ভ্রমণ সংস্থা ইয়াং পাইওনিয়ার ট্যুরসের ট্যুর ম্যানেজার রোয়ান বিয়ার্ড এএফপিকে জানান, আন্তর্জাতিক ট্রেনসেবা পুনরায় চালু হওয়া আনন্দের বিষয়। যদিও শুরুতে এটি পর্যটকদের জন্য নয়, ভবিষ্যতে উত্তর কোরিয়ায় পর্যটন চালু হলে এটি বিমানের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

করোনার কারণে ২০২০ সালে দুই দেশের সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট ও ট্রেনসেবা পুনরায় চালু হয়েছিল, যা সীমিত যাতায়াত সহজ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।