Web Analytics
বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডোমইয়াং মেটা কোম্পানি’র একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়, যার ফলে ভূমি খাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব অনেক কমে গেছে।

ডোমইয়াং মেটার প্রতিনিধিরা জানান, তারা ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে আগ্রহী। স্থানীয় প্রতিষ্ঠান ‘ঢাকা মেটা’র সহযোগিতায় ভূমি রেকর্ড ও জরিপ (ডিআরএস) কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের সক্ষমতা তাদের রয়েছে বলে তারা মন্ত্রীকে আশ্বস্ত করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।