Web Analytics
ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক হামলার বিরুদ্ধে আরও কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ২ আগস্ট ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের সদস্য ইবরাহিম রেজাই বলেন, হামলা হলে জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমিত থাকবে না; হামলার উৎস ও শত্রুর ঘাঁটি বিশ্বের যেখানেই থাকুক, সেখানে পাল্টা আঘাত করা হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় রেজাই বলেন, সম্ভাব্য শত্রুভাবাপন্ন হামলার জবাবে ইরান শত্রুর সব ঘাঁটি ও উৎসে কঠোরতম প্রতিক্রিয়া জানাবে। এর আগে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সতর্ক করেছিল, দেশটির শক্তি বা জ্বালানি অবকাঠামোয় আঘাত এলে পারস্য উপসাগরজুড়ে তেল ও গ্যাসকেন্দ্রগুলোতেও পাল্টা হামলা চালানো হবে।

রেজাইয়ের দাবি, যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাজার বন্ধ থাকার দুই দিনের মধ্যে ইরানকে দ্রুত ও ধ্বংসাত্মক আঘাতে আত্মসমর্পণে বাধ্য করার কথা ভাবতে পারে। তিনি এ ধারণাকে অলীক কল্পনা বলে অভিহিত করেন এবং বলেন, ইরানের ওপর সামান্যতম আঘাত হলেও পুরো অঞ্চল ও এর অবকাঠামোকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।