Web Analytics
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালে এ তথ্য জানা যায়। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. সোহেল, মো. জুয়েল, জিহাদ হাসান ও মো. রাব্বি।

জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকার ভাসমান ব্যক্তি। টাকার বিনিময়ে তারা ভাঙচুরে অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। গভীর রাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ হামলার সমালোচনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানের কর্মী, মামলার এজাহার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটিকে জমি দখলসংক্রান্ত বিষয় বলে মনে করছে। কারা হামলায় জড়িত এবং কেন রাতে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তা খুঁজছে পুলিশ। পুলিশি অবহেলার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।