Web Analytics
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ ও আগ্রাসী তৎপরতা ঠেকাতে লালমনিরহাট সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে খুঁটি স্থাপন, ড্রোন আছড়ে পড়া এবং সাম্প্রতিক সময়ে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার পর বিজিবি এই পদক্ষেপ নেয়। লালমনিরহাট ১৫, রংপুর ৫১ ও রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তিস্তা-টু এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিল পাটগ্রাম সীমান্তে এবং ১৪ মে হাতীবান্ধা এলাকায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। ভারত পূর্বে সীমান্তে মৃত্যু শূন্যে আনার আশ্বাস দিলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ হয়নি। বিশেষজ্ঞদের মতে, জবাবদিহির অভাব ও আন্তর্জাতিক আইন অমান্য করার কারণেই এসব হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না।

বিজিবি সীমান্ত এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করে, এবং সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।