Web Analytics
ঝালকাঠীর রাজাপুরে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তাঁর বয়স আনুমানিক ৬০ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।