Web Analytics
ঈদুল ফিতরের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে হাজারো মানুষ কর্মস্থলে ফেরার পথে ঢাকামুখী যাত্রা শুরু করেছেন। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যার আগে থেকেই ঘাট এলাকায় ভিড় বাড়তে থাকে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায় বুকিং কাউন্টারের সামনে। নদী পারাপারের টিকিট পেতে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

চাপ সামাল দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চালু রেখেছে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১৬টি লঞ্চ চলাচল নিশ্চিত করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং প্রশাসন বিশেষ নজরদারি জোরদার করেছে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং নির্বিঘ্ন পারাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের ধারণা, ঈদ-পরবর্তী এই ভিড় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।