Web Analytics
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুর গতিবিধির ওপর সর্বদা সতর্ক ও সজাগ দৃষ্টি রাখছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বাহিনী উপকূল, দ্বীপ, সীমান্ত ও অন্যান্য সংবেদনশীল স্থানে শত্রুর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাঘাই আরও বলেন, মাতৃভূমির রক্ষাকারীরা ইরানের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। শুক্রবার আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করেনি ইরান। তিনি জোর দিয়ে বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে, যা তেহরানের অবিশ্বাসের কারণ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাঘাইয়ের এই মন্তব্য ইরানের প্রতিরক্ষা সতর্কতা ও যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের অবস্থানকে আরও স্পষ্ট করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।