Web Analytics
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে নতুন হামলা হলে দেশটির জবাব আরও দীর্ঘস্থায়ী ও কঠোর হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই যুদ্ধ শেষ করতে পারবেন না এবং যুদ্ধ কত দিন চলবে, তা-ও নির্ধারণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পর তিনি এসব মন্তব্য করেন।

আখলাঘি বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকরভাবে’ দেওয়া হবে। যারা ইরানকে হুমকি দিচ্ছে, তারা তেহরানের আত্মরক্ষামূলক পদক্ষেপের পরিধি, সময় বা পরিণতি নির্ধারণ করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন। এর আগেও ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের সম্ভাবনা নিয়ে একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে প্রায় ৪০ দিন তীব্র সামরিক সংঘাত চলে। এপ্রিল মাসে লড়াইয়ের তীব্রতা কমলেও পরে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন পাল্টাপাল্টি হামলা হয়। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, নতুন সংঘাত আগেরটির চেয়ে দীর্ঘ হতে পারে এবং এর মেয়াদ ওয়াশিংটন নির্ধারণ করতে পারবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।