Web Analytics
ইরান সতর্ক করেছে যে, তাদের বিরুদ্ধে যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। উপসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন বিশাল নৌবহর অগ্রসর হওয়ার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এই মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, উপসাগরীয় অঞ্চলের দিকে বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে, যা ইরানের ওপর নজর রাখার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ইরানি কর্মকর্তা আশা প্রকাশ করেন যে, এই রণতরি সংঘাত সৃষ্টির জন্য পাঠানো হয়নি, তবে ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। তবে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

Card image

Related Videos

logo
No data found yet!