Web Analytics
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক পদে রদবদল হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি এর আগে আর্টডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে সিজিএস পদটি খালি ছিল, সর্বশেষ এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদ, যিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। আগের ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।