Web Analytics
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোম ত্রিপক্ষীয় চুক্তি করেছে। সোমবার অধিদপ্তরের সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর হয়। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করতে সরকার বিশেষ কার্যক্রম নিয়েছে। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে।

ইয়াসমিন বেগম বলেন, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত ব্যবস্থা থেকে নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য সংশ্লিষ্ট যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ডেসকোর ১২ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অংশ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।