Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, যুক্তরাজ্যের কার্যকর কোনো নৌবাহিনী নেই। তিনি বলেন, তিনি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হননি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও জানেন যে ন্যাটো দুর্বল।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, বিষয়টি পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে। একই সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন, বলেন তাদের নৌবাহিনী পুরোনো এবং বিমানবাহী রণতরীগুলোও ঠিকমতো কাজ করে না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে, কারণ ন্যাটো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সামরিক সহযোগিতার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।