বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে সীতাকুণ্ডে তার নিজ বাসভবনে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কৃষকদের ন্যায্য অধিকার, কৃষি খাতের সংকট, সার ও সেচ সমস্যা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্যসচিব আবু দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। কৃষকদলের পক্ষ থেকে আসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।