বগুড়ার সুরাইয়া জেরিন রনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠ পর্যায়ের নেত্রীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে রনির নাম অন্তর্ভুক্ত রয়েছে।
রনি বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তার মনোনয়নকে ঘিরে বগুড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা রনি ২০২৪ সালের জুলাই ও আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, এই মনোনয়ন ত্যাগী ও রাজপথের কর্মীদের প্রতি দলের আস্থার প্রতিফলন এবং তিনি আজীবন গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।