রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। ২০২৬ সালের ২৮ জুন রোববার সকাল ১১টায় র্যাব-১০ ফরিদপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৩০ বছর বয়সী ফয়সাল শেখকে আগের দিন সন্ধ্যায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে র্যাব-৬ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জুন গোয়ালন্দের পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফয়সালের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিকালে তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত ফয়সালকে ছিনিয়ে নেয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
র্যাব-১০ তদন্তের স্বার্থে নজরদারি জোরদার করে এবং অভিযান চালিয়ে পলাতক ফয়সাল শেখকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।