Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ ও ১৫ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন। ইরান-ইসরাইল যুদ্ধের কারণে কয়েক দফা পিছিয়ে যাওয়া এই সফরটি প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন বৈশ্বিক নেতৃত্বের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ, বছরে ৩.৫৯ ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যেখানে যুক্তরাষ্ট্রের রপ্তানি ১.৯ ট্রিলিয়ন ডলার। ১৪৫টি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার এখন চীন, যদিও যুক্তরাষ্ট্র চীনের সবচেয়ে বড় অংশীদার। সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র ২০২৫ সালে ৯৫৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে, চীন ব্যয় করেছে ৩৩৬ বিলিয়ন। প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র এআই বিনিয়োগে এগিয়ে থাকলেও, ইলেকট্রিক গাড়ি ও বিরল খনিজ প্রক্রিয়াকরণে চীন শীর্ষে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্য ও প্রযুক্তি খাতে এই প্রতিযোগিতা ভবিষ্যতে বিশ্বব্যবস্থাকে নতুন রূপ দিতে পারে, যেখানে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত মডেল ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।