Web Analytics
মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় বুধবার ভোরে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। একটি বাড়িতে চালানো এই হামলায় ৩৩ বছর বয়সী ওমর সামি আহমেদ আবু কাসেম, তার স্ত্রী আসমা গাজী আবু কাসেম, তাদের মেয়ে হাবিবা ওমর সামি আবু কাসেম এবং আরেকজন অজ্ঞাত ব্যক্তি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত গাজায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজারেরও বেশি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সাম্প্রতিক হামলা গাজার চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে, যেখানে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।