Web Analytics
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ তেহরানের মোসাল্লা এলাকায় জড়ো হন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেখানে উপস্থিতরা ‘আমেরিকার ধ্বংস হোক’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় দাফন আনুষ্ঠানিকতা শনিবার থেকে শুরু হয়েছে। খামেনির কফিন পৌঁছানোর আগেই বিপুল জনতা সেখানে উপস্থিত হয়, যাদের অনেকেই প্রতিশোধের প্রতীক লাল পতাকা ও প্ল্যাকার্ড বহন করছিলেন।

ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিদেশি অতিথিরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিতদের মধ্যে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া ইরাক, আর্মেনিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার ও ওমানসহ উপসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরাও অংশ নেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানকে খামেনিকে দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। প্রায় ৩৭ বছর ক্ষমতায় থাকা খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুতেই নিহত হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।