রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দেন।
এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, আদালতের এই রায় এখন বাস্তব পদক্ষেপে রূপ নিতে হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালত মিয়ানমারের দায়িত্ব ও দায়বদ্ধতা স্পষ্ট করেছে এবং এই রায় বিশ্বের সব দেশের জন্য একটি শক্ত বার্তা দিয়েছে যে গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন, দুর্দশা ও অপমানকে মানবতার বিবেকের ওপর কলঙ্ক হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান।