Web Analytics
অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকার কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩৩ বছর বয়সী ফিলিস্তিনি ইব্রাহিম আল-হিন্দি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। শুক্রবারের এই হত্যাকাণ্ডকে তারা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আল-হিন্দিকে দুইবার গুলি করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গভর্নরেট বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর বিচারবহির্ভূত হত্যা ও সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের যে নীতি রয়েছে বলে তারা অভিযোগ করে, হিন্দির মৃত্যু তারই অংশ। তাদের মতে, ঘটনাটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।

তবে ইসরায়েলি পুলিশ বলেছে, সীমান্তরক্ষীদের ওপর ছুরিকাঘাতের হামলা চালানোর চেষ্টা করায় আল-হিন্দিকে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর পর চলতি বছরে জেরুজালেম গভর্নরেটে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী গোষ্ঠীর হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৭ জনে পৌঁছেছে বলে সূত্রে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।