Web Analytics
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে নিয়োগ দিচ্ছে। বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্রুইফ দুই মাস দলকে কোচিং করাবেন এবং প্রয়োজন হলে তাঁর মেয়াদ বাড়ানো হবে। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁর ঢাকায় আসার কথা, এরপর তিনি যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী ৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় বাংলাদেশ একই গ্রুপে আছে সিরিয়া, ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। মূলত এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখেই ক্রুইফকে ফিরিয়ে আনছে বাফুফে। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছিলেন।

ক্রুইফের অধীনে বাংলাদেশ জাতীয় দল ১৬টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল। বাংলাদেশে চাকরি হারানোর পর তিনি অ্যামেচার ক্লাবে কাজ করেছেন। গত জুনে বয়সভিত্তিক দলের জন্য ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল বাফুফে, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড ও দলের বাজে পারফরম্যান্সের কারণে দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই তাঁকে বরখাস্ত করা হয়। এরপর নতুন কোচ খুঁজতে হয় ফেডারেশনকে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।