Web Analytics
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন জনগণের উদ্দেশে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি দিয়েছে। মঙ্গলবার প্রকাশিত চিঠিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন এলে ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

চিঠিতে মার্কিন ভোটারদের ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন এবং বিদেশে যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানানো হয়েছে। আইআরজিসি ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি গোপন করার অভিযোগও তুলেছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর তেহরানের অবরোধের কার্যকারিতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের বলেন, অনেক ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে মার্কিন জনগণ অবগত নয়। তার মতে, তারা আরও বেশি জানলে ভিন্নভাবে চিন্তা করত এবং ভিন্ন সিদ্ধান্ত নিত। চিঠিটি সরাসরি মার্কিন জনগণকে উদ্দেশ করে লেখা হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।