Web Analytics
মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামিমা নাছরিন তার ৩২ বছরের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মানবসেবার আকাঙ্ক্ষা থেকেই তিনি নার্সিং পেশায় আসেন এবং বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে বাগেরহাট সদর হাসপাতালে কাজ শুরু করেন। প্রথম দিন থেকেই অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাকে গর্বিত করেছিল।

তিনি জীবনের কিছু গভীর বেদনাদায়ক ঘটনার কথা স্মরণ করেন। ২০১৬ সালে নাইট ডিউটিতে থাকায় বাবার মৃত্যুর পরও তিনি দায়িত্ব পালন করেন এবং বাবার লাশ দেখতে পারেননি। এছাড়া জুলাই আন্দোলনের সময় এক আহত শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও তাকে গভীরভাবে নাড়া দেয়। পরিবার ও পেশার ভারসাম্য রক্ষা করতে স্বামীর সহযোগিতাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

শামিমা নাছরিন বলেন, বাংলাদেশের নার্সদের যথাযথ মূল্যায়ন করা হয় না। করোনা মহামারির মতো সংকটে ঝুঁকি নিয়ে কাজ করলেও তারা প্রাপ্য সম্মান ও ঝুঁকিভাতা পান না। তিনি সরকারের প্রতি নার্সদের সম্মান ও কর্মপরিবেশ উন্নয়নের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।