Web Analytics
কুকি-চিনের পোশাক তৈরির মামলার প্রধান আসামি সাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্ট বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য জানা যায়। গত ২৯ এপ্রিল অ্যাটর্নি জেনারেল বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন, এরপর প্রধান বিচারপতি পুরো ঘটনার তদন্তে ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেন।

তদন্ত সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে চট্টগ্রামের রিংভো অ্যাপারেলসের মালিক সাহেদুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আব্দুল্লাহ ইউসুফ সুমনের বেঞ্চে শুনানির সময় ভিন্ন মামলার তথ্য উপস্থাপন করে আদালতকে বিভ্রান্ত করা হয়। পরে জামিন আদেশের প্রথম পৃষ্ঠায় মামলার তথ্য পরিবর্তন করে কুকি-চিন পোশাক জব্দ মামলার নম্বর ও ধারা বসানো হয়, যার ভিত্তিতে কারা কর্তৃপক্ষ সাহেদুলকে মুক্তি দেয়।

২০২৫ সালের ১৭ মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় রিংভো অ্যাপারেলসের গুদাম থেকে কেএনএফের জন্য তৈরি ২০ হাজার ৩০০ পোশাক জব্দ করা হয়। প্রায় দুই কোটি টাকার অর্ডারে এসব পোশাক তৈরি হয়েছিল বলে জানা যায় এবং এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।