বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ আয়োজন হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এতে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী অন্য নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে বুধবার সকালে তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ও করেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিনি মঙ্গলবার তিন দিনের সফরে আন্তালিয়ায় পৌঁছান; সফরে তাঁর সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।