Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ভবিষ্যৎ কোনো বাইরের শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ দৃঢ় প্রত্যয় জানান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে অব্যাহত সংঘাত, চাপ ও প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ও সাহস দেখানোর জন্য তিনি ইরানি জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেন।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং ধারাবাহিক বৈরী পরিস্থিতির মধ্যেও জনগণ দেশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও দৃঢ়তা বজায় রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান একের পর এক প্রকাশ্য যুদ্ধ, কঠোর সামাজিক-অর্থনৈতিক চাপ এবং শত্রুপক্ষের অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষ দেশের পাশে শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান চরম উত্তেজনার পটভূমি ব্যাখ্যা করতে প্রেসিডেন্ট ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ওপর চালানো হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। সে সময় পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে হানিয়া তেহরানে ছিলেন। পেজেশকিয়ান আবারও বলেন, ইরানের ভবিষ্যৎ অন্য কোনো শক্তি নয়, দেশের জনগণই গড়ে তুলবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।