শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একাধিক অনিয়মের অভিযোগে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে উপজেলার পাইলট মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ‘আরিয়ান বিস্কুট’ নামের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে বেকারি মালিক সুমন সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেয় এবং পুনরায় একই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা প্রদান করে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।