Web Analytics
সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। ১৮ এপ্রিল চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের পাসিং আউট প্যারেড শেষে তিনি বলেন, দেশের পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা হচ্ছে।

মন্ত্রী জানান, হাজার হাজার লিটার মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে, যা প্রমাণ করে সংকটটি বাস্তব নয়। তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটরকে দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থ, লাভজনকতা ও প্রযুক্তিগত উন্নয়নের দিক বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দক্ষ জনশক্তির মাধ্যমে সমুদ্র খাতে দেশের অগ্রগতি ত্বরান্বিত করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।