Web Analytics
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) রাজধানীর শাহবাগ থানার ভেতরে ও আশপাশে সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং ডাকসু নেতাদের ওপর সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে। শুক্রবার নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। সংগঠনটি জানায়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত ১০ জন সাংবাদিক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যম, তথ্য জানার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলাকে গণতান্ত্রিক চর্চা, ছাত্ররাজনীতি ও সহনশীল পরিবেশের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে থানার মতো নিরাপদ স্থানে এমন সহিংসতা জননিরাপত্তা ও আইনের শাসনের জন্য অশনিসংকেত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এইচআরএসএস অবিলম্বে নিরপেক্ষ বিচারিক তদন্ত, হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনা, আহতদের চিকিৎসা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।