Web Analytics
জ্বালানি সংকট ও তীব্র তাপদাহে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কমে যাওয়ায় লোডশেডিং বৃদ্ধিকে কেন্দ্র করে হামলার আশঙ্কা জানিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন বুধবার পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়ে গ্রিড উপকেন্দ্র ও অফিসগুলোর নিরাপত্তা জোরদারের আবেদন করেছে।

চিঠিতে বলা হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ে জনরোষ বাড়ছে এবং কিছু স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রের অফিস হামলার শিকার হচ্ছে। দেশে ৫ কোটি ২০ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতি সেবা দেয়, যা মোট গ্রাহকের ৮০ শতাংশ। উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ শতাংশও এ ব্যবস্থার আওতায় সরবরাহ করা হয়।

অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক দিনে সমিতিগুলোর গড় চাহিদা ছিল ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট, বিপরীতে বরাদ্দ মিলেছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। ফলে কোথাও কোথাও দৈনিক ৮, ১০ বা ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় উপকেন্দ্র এবং কর্মীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।