Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত একটি পুলিশ ফাঁড়িতে জাহাঙ্গীর হোসেন তালুকদার নামে ৫২ বছর বয়সী এক উপ-পরিদর্শক আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনের সময় নিজের কক্ষে পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, তিনি নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল ব্যবহার করেছিলেন। জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলার পর পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।