Web Analytics
ইয়েমেনের রাজধানী সানার পূর্বে বানি হাশিশ জেলার আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জন হয়েছে বলে জানিয়েছে হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

আল-আসবাহির ভাষ্য অনুযায়ী, গত শনিবার গ্রামটিতে দফায় দফায় বিমান হামলা চালানো হয়। তিনি দাবি করেন, এসব হামলায় আবাসিক বাড়িঘর, সড়ক, চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে হুথিদের তথ্য মন্ত্রণালয়ও আল-শারিয়াহ গ্রামে ধারাবাহিক বিমান হামলার কথা জানিয়েছিল। তাদের অভিযোগ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধারের সময় উদ্ধারকর্মীদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হতাহতের সংখ্যা ও হামলার লক্ষ্যবস্তু নিয়ে হুথিদের দাবিগুলোর বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।