Web Analytics
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার, ১৬ মার্চ ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ওবায়দুল ইসলাম বর্তমানে বাউবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি শিগগিরই নতুন দায়িত্বে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

এই নিয়োগের মাধ্যমে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের সূচনা হলো। অধ্যাপক নিয়াজ আহমদ খান গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।