ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন পোশাক কারখানা থেকে বের হয়ে কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা আল-মুসলিম গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগোলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ আত্মরক্ষার্থে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও উলাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হেমায়েতপুরেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা মহাসড়কে সতর্ক প্রহরায় রয়েছেন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আশুলিয়ায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।